1. Short title and commencement.—(1) This Act shall be called the ‘Cyber Protection (Amendment) Act, 2026’.
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন।— (১) এই আইন ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ নামে অভিহিত হইবে।
CYBER PROTECTION ACT · CABINET DRAFT
Complete sentences and numbered list clauses containing red text. Unchanged words stay black. A sentence containing both new and crossed text appears once.
English translation · Select বাংলা for the original text.
Read the full document in Bengali →Compare with existing text →
Showing 64 of 64 extracts · source order · 16 source pages
1. Short title and commencement.—(1) This Act shall be called the ‘Cyber Protection (Amendment) Act, 2026’.
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন।— (১) এই আইন ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ নামে অভিহিত হইবে।
(A) ‘Court’ means the court of a Magistrate of the First Class or, where applicable, a Cyber Tribunal constituted under section 68 of the Information and Communication Technology Act, 2006 (Act No. 39 of 2006);
(ক) ‘আদালত’ অর্থ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত অথবা, প্রযোজ্য ক্ষেত্রে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩৯ নং আইন) এর ধারা ৬৮ এর অধীন গঠিত সাইবার ট্রাইব্যুনাল;
(AC) ‘Cyberspace’ means the entire physical and virtual world of all interconnected digital devices and digital networks (such as the internet, websites, telecommunications systems, computer networks, quantum computing, blockchain computing, machine learning and artificial intelligence networks, gaming networks, computer-aided manufacturing, machine vision, cloud computing, the Internet of Things, social media and all other state-of-the-art electronic and optical communications systems in which all types of human and non-human online activities take place, including data creation, data mirroring, access, transmission, storage and management); and digital devices, computers, computer systems, computer data, signalling data, traffic data and data generated by artificial intelligence also, etc., shall be included within it;
(শ) ‘সাইবার স্পেস’ অর্থ আন্তঃসংযোগকৃত সকল ডিজিটাল ডিভাইস এবং ডিজিটাল নেটওয়ার্কসমূহের সকল ফিজিক্যাল এবং ভার্চুয়াল জগত বুঝাইবে (যেমন- ইন্টারনেট, ওয়েবসাইট, টেলিযোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার নেটওয়ার্ক, কোয়ান্টাম কম্পিউটিং, ব্লকচেইন কম্পিউটিং, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা নেটওয়ার্ক, গেইমিং নেটওয়ার্ক, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং, মেশিন ভিশন, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য সকল আধুনিকতম ইলেকট্রনিক ও অপটিক্যাল যোগাযোগ ব্যবস্থা যেখানে ডাটা তৈরি, ডাটা মিররিং, অ্যাক্সেস, প্রেরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনাসহ সকল ধরনের হিউম্যান ও নন-হিউম্যান অনলাইন কর্মকান্ড সংঘটিত হয়) এবং ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার ডাটা, সিগনালিং ডাটা, ট্রাফিক ডাটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপন্ন ডাটাও ইত্যাদি উহার অন্তর্ভুক্ত হইবে;
(2) If a law enforcement agency, the Ministry of Information and Broadcasting or any other agency or force authorised by the Government has reason to believe, on the basis of an analysis of information and data, that any information, disinformation or rumour published or disseminated in cyberspace or through a digital or electronic medium —(A) undermines the country’s integrity, security, defence or public order, or poses a risk of undermining them; (B) incites religious or communal hatred or ethnic violence or poses a risk of doing so; (C) provides instructions for disorder or criminal activities; or (D) is defamatory towards any person or institution, or derogatory towards the State—then the law enforcement agency, the Ministry of Information and Broadcasting or any other agency or force authorised by the Government shall take the necessary measures through the Director General to remove or block that information or data or, as applicable, transfer it, and may request the BTRC to act where applicable.
(২) যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কিংবা সরকারের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থা বা বাহিনীর নিকট তথ্য উপাত্ত বিশ্লেষণসাপেক্ষে বিশ্বাস করিবার কারণ থাকে যে, সাইবার স্পেস বা ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য, অপতথ্য বা গুজব- (ক) দেশের অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষা, জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করে, কিংবা ক্ষুণ্ণ করিবার আশংকা থাকে; (খ) ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণা বা জাতিগত সহিংসতা তৈরিতে উদ্রেগ সৃষ্টি করে বা করিবার আশংকা থাকে; (গ) বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা প্রদান করে; বা (ঘ) কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য মানহানিকর বা রাষ্ট্রের জন্য অবমাননাকর হয়- তাহা হইলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কিংবা সরকারের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থা বা বাহিনী উক্ত তথ্য-উপাত্ত অপসারণ বা ব্লক করিবার জন্য বা, ক্ষেত্রমত স্থানান্তর করিবার জন্য মহাপরিচালকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে এবং প্রযোজ্য ক্ষেত্রে, বিটিআরসিকে অনুরোধ করিতে পারিবে।
(3) Upon receiving a request under subsections (1) and (2), or an order of the Tribunal, the BTRC or the relevant agency of the Information and Communication Technology Division shall, in appropriate cases, request the technology company to remove or, as applicable, block the information or data, and shall thereafter inform the Government and, if any content is blocked, the Government shall, in the interest of transparency, take measures to publicly disclose information about all blocked content.
(৩) উপধারা (১) ও (২) এর অধীন কোনো অনুরোধ প্রাপ্ত হইলে বা ট্রাইব্যুনালের আদেশ প্রাপ্ত হইলে বিটিআরসি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংশ্লিষ্ট সংস্থা, উপযুক্ত ক্ষেত্রে, উক্ত তথ্য-উপাত্ত অপসারণ বা, ক্ষেত্রমত ব্লক করিবার জন্য প্রযুক্তি কোম্পানিকে অনুরোধ এবং অতঃপর উহা সরকারকে অবহিত করিবে এবং কোনো কন্টেন্ট ব্লক করা হইলে স্বচ্ছতার স্বার্থে সরকার সকল ব্লক হওয়া কন্টেন্টের তথ্য জনসম্মুখে প্রকাশ করিবার ব্যবস্থা গ্রহণ করিবে।
(4) Where information or data is removed, transferred, as applicable, or blocked under subsections (1), (2) and (3), permission of the relevant Tribunal shall be obtained in the matter within 3 (three) days, and if permission is not obtained within that period, or the Tribunal does not grant permission, the information or data that has been removed or, as applicable, transferred or blocked must be made accessible again. any person aggrieved as a result may apply to the Agency or the Court to have it made accessible, and the Agency or the Court may dispose of the application after giving the Government or the relevant party an opportunity to be heard.
(৪) উপ-ধারা (১), (২) ও (৩) এর অধীন তথ্য-উপাত্ত অপসারণ, ক্ষেত্রমত, স্থানান্তর বা ব্লক করিবার ৩ (তিন) দিনের মধ্যে উক্ত বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অনুমতি গ্রহণ করিতে হইবে এবং উল্লিখিত সময়ের মধ্যে অনুমতি গ্রহণ না করিলে বা ট্রাইব্যুনাল অনুমতি প্রদান না করিলে অপসারিত বা, ক্ষেত্রমত, স্থানান্তরিত বা ব্লককৃত তথ্য-উপাত্ত পুনরায় বাধ্যতামূলকভাবে অবমুক্ত করিতে হইবে। ফলে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হইলে, সংক্ষুব্ধ ব্যক্তি এজেন্সি বা আদালতের নিকট অবমুক্তির জন্য আবেদন করিতে পারিবেন এবং সরকারকে বা সংশ্লিষ্ট পক্ষকে শুনানির সুযোগ দিয়ে এজেন্সি বা আদালত উক্ত আবেদন নিষ্পত্তি করিতে পারিবেন।
Explanation.—For the purposes of this section, ‘aggrieved person’ means any person or institution—(A) against whom action has been taken under subsections (1), (2) and (3); (B) the term shall also include the aggrieved person’s legal representative, guardian, family member or any other person with a legitimate interest.
ব্যাখ্যা।— এই ধারার অধীন “সংক্ষুব্ধ ব্যক্তি” অর্থ এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান— (ক) যাহার বিরুদ্ধে উপধারা (১), (২) ও (৩) এর অধীন ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে; (খ) উক্ত অর্থে সংক্ষুব্ধ ব্যক্তির আইনগত প্রতিনিধি, অভিভাবক, পরিবারের সদস্য বা অন্য কোনো বৈধ স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিও অন্তর্ভূক্ত হইবেন।
(B) Minister, State Minister and Deputy Minister, Ministry of Posts, Telecommunications and Information Technology;
(খ) মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়;
(C) Minister, Ministry of Home Affairs;
(গ) মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়;
(D) Minister, Ministry of Foreign Affairs;
(ঘ) মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়;
(F) Minister, Ministry of Information and Broadcasting;
(চ) মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়;
(G) Cabinet Secretary, Cabinet Division;
(ছ) মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ;
(O) Secretary, Ministry of Information and Broadcasting;
(ণ) সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়;
(T) Chairperson, National Human Rights Commission;
(ন) চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন;
(2) Meetings of the Council shall be held at least once every 3 (three) 6 (six) months, and at any time in an emergency, on the date and at the time and place determined by its Chairperson.
(২) কাউন্সিলের সভা প্রতি ৩ (তিন) ৬ (ছয়) মাসে অন্তত একবার এবং জরুরি পরিস্থিতিতে যেকোনো সময় উহার চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে।
20. Offence of gambling in cyberspace and penalty. [Omitted]
২০। সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধ ও দন্ড। [বিলুপ্ত]
25. Offences and penalties relating to sexual harassment, blackmailing, or publication of obscene content and defamatory information.—(1) If any person intentionally or knowingly, through a website or any other digital or electronic medium, with the intention of blackmailing or sexually harassing another person, or engaging in revenge porn, digital child sexual abuse material (child sexual abuse material), or sextortion, defamation, disparagement or bullying, transmits, publishes or disseminates, or threatens to transmit, publish or disseminate, any information or data that is harmful or intimidating and that has been created, received or stored for that purpose, including information, audio, video images, audiovisual images, still images, graphics or any other displayable information or data recorded or edited by any other means, or generated or edited using artificial intelligence, then such conduct by that person shall constitute an offence.
২৫। যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং, বা অশ্লীল বিষয়বস্তু প্রকাশ এবং মানহানিকর তথ্য সংক্রান্ত অপরাধ ও দণ্ড।-(১) যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে অন্য কোনো ব্যক্তিকে ব্ল্যাকমেইলিং, বা যৌন হয়রানি, বা রিভেঞ্জ পর্ন, বা ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদান (চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল) বা সেক্সটর্শন, মানহানি বা হেয়প্রতিপন্ন বা বুলিং করিবার অভিপ্রায়ে সৃষ্ট, বা প্রাপ্ত, বা সংরক্ষিত কোনো তথ্য, অডিও, ভিডিও চিত্র, অডিও-ভিজ্যুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণকৃত, এডিটকৃত, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত অথবা এডিটকৃত ও প্রদর্শনযোগ্য এইরূপ কোনো তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ বা প্রচার করেন, বা প্রেরণ, প্রকাশ বা প্রচার করার হুমকি প্রদান করেন, যাহা ক্ষতিকর বা ভীতি প্রদর্শক, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।
(2) If any person commits an offence under subsection (1), that person shall be punished with imprisonment for a term not exceeding 2 (two) 5 (five) years, or a fine not exceeding 10 (ten) 20 (twenty) lakh taka, or both.
(২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ২ (দুই) ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড, বা অনধিক ১০ (দশ) ২০ (বিশ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
(3) If any person commits an offence under subsection (1) against a woman or a child not over 18 (eighteen) years of age, that person shall be punished with imprisonment for a term not exceeding 5 (five) 10 (ten) years, or a fine not exceeding 20 (twenty) 40 (forty) lakh taka, or both.
(৩) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন অপরাধ, কোনো নারী বা অনূর্ধ্ব ১৮ (আঠারো) বৎসরের কোনো শিশুর বিরুদ্ধে সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৫ (পাঁচ) ১০ (দশ) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ২০ (বিশ) ৪০ (চল্লিশ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
Explanation 1.—For the purposes of this section, ‘blackmailing’ means a threat or intimidation whereby a person compels another person to provide an unlawful benefit or service, or to perform a requested act, by threatening to disclose that other person’s confidential information or to cause harm.
ব্যাখ্যা ১।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘ব্ল্যাকমেইলিং’ অর্থ এমন হুমকি বা ভীতি প্রদর্শনকে বুঝাইবে, যাহার মাধ্যমে কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে তাহার গোপনীয় তথ্য প্রকাশের বা ক্ষতি করিবার ভয় দেখাইয়া বেআইনি সুবিধা, সেবা বা চাহিত কোনো কার্য সম্পাদনে বাধ্য করে।
Explanation 2.—For the purposes of this section, ‘defamation’ means Defamation as described in section 499 of the Penal Code, 1860 (Act No. XLV of 1860); and the term shall also include any information, data, statement, audio, video, audiovisual image, still image or graphic disseminated or displayed with the intention of damaging a person’s reputation, dignity or character—that is false, distorted, misleading, insulting or harmful and is recorded or edited through a digital or electronic medium, or created, edited or altered using artificial intelligence.
ব্যাখ্যা ২।— এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, “মানহানি” অর্থ Penal Code, 1860 (Act No. XLV of 1860)-এর section 499-এ বর্ণিত Defamation; এবং উক্ত অর্থে কোনো ব্যক্তির সুনাম, মর্যাদা বা চরিত্র ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রচারিত বা প্রদর্শিত এমন যেকোনো তথ্য, উপাত্ত, বক্তব্য, অডিও, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র বা গ্রাফিক্সও অন্তর্ভুক্ত হইবে—যাহা মিথ্যা, বিকৃত, বিভ্রান্তিকর, অপমানজনক বা ক্ষতিকর এবং যাহা ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ধারণকৃত, সম্পাদিত, অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) দ্বারা প্রস্তুতকৃত, সম্পাদিত বা পরিবর্তিত।
Explanation 3.— ‘Disparagement’ means undermining a person’s dignity, honour, reputation or social standing through any words, conduct, publication, suggestion or activity, as a result of which that person appears to others as humiliated, insignificant, inferior or dishonourable, or that person’s social standing or reputation is harmed.
ব্যাখ্যা ৩।- “হেয়প্রতিপন্ন” অর্থ কোনো ব্যক্তির মর্যাদা, সম্মান, সুনাম বা সামাজিক অবস্থানকে এমন কোনো কথা, আচরণ, প্রকাশনা, ইঙ্গিত বা কার্যকলাপের মাধ্যমে ক্ষুণ্ণ করা, যার ফলে উক্ত ব্যক্তি অন্যের কাছে অপমানিত, তুচ্ছ, নিকৃষ্ট বা অসম্মানজনক হিসেবে প্রতীয়মান হন বা তার সামাজিক মর্যাদা বা সুনাম ক্ষতিগ্রস্ত হয়।
Explanation 4.— ‘Bullying’ means any intentional, planned and repeated behaviour or act by a person or group towards another person or group, using their actual or perceived power, influence or dominance, which may be carried out or expressed through physical, verbal, social, digital or any other means, and which causes that person or group to suffer physical or psychological harm or distress, to be intimidated, or to experience social exclusion, isolation or loneliness.
ব্যাখ্যা ৪। ‘বুলিং’ অর্থ কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক, তাহার প্রকৃত বা অনুমিত ক্ষমতা, প্রভাব বা প্রাধান্য ব্যবহার করিয়া, অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি সংঘটিত কোনো ইচ্ছাকৃত, পরিকল্পিত ও পুনরাবৃত্তিমূলক আচরণ বা কার্য, যাহা শারীরিক, মৌখিক, সামাজিক, ডিজিটাল বা অন্য কোনো মাধ্যমে সংঘটিত বা প্রকাশিত হইতে পারে এবং যাহার ফলে উক্ত ব্যক্তি বা গোষ্ঠী শারীরিক বা মানসিক ক্ষতি বা পীড়ার শিকার হয়, ভীতসন্ত্রস্ত হয়, অথবা সামাজিক বর্জন, বিচ্ছিন্নতা বা একাকীত্বের পরিস্থিতির সৃষ্টি হয়।
26A. Dissemination of rumours, disinformation, etc. in cyberspace and the penalty therefor.— (1) If any person publishes or disseminates rumours and disinformation in cyberspace, that person’s conduct shall constitute an offence.
২৬ক। সাইবার স্পেসে গুজব, অপতথ্য ইত্যাদি প্রচার ও উহার দণ্ড।- (১) যদি কোন ব্যক্তি সাইবার স্পেসে গুজব ও অপতথ্য প্রকাশ বা প্রচার করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।
(2) If any person commits an offence under subsection (1), that person shall be punishable with imprisonment for a term not exceeding 10 (ten) years, or a fine not exceeding 40 (forty) lakh taka, or both.
(২) যদি কোন ব্যাক্তি উপ-ধারা (১) এর অধীন কোন অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ১০ (দশ) বৎসর কারাদণ্ড বা অনধিক ৪০ (চল্লিশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
Explanation 1.— For the purposes of this section, ‘rumour’ means any unsubstantiated or unverified information, news or claim that causes, or may cause, public confusion, panic, agitation or social unrest.
ব্যাখ্যা ১।— এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘গুজব’ অর্থ এমন কোনো অসমর্থিত বা অযাচাইকৃত তথ্য, সংবাদ বা দাবি, যা জনমনে বিভ্রান্তি, আতঙ্ক, উত্তেজনা বা সামাজিক অস্থিরতা সৃষ্টি করে বা করিবার সম্ভাবনা রাখে।
Explanation 2.— For the purposes of this section, ‘disinformation’ means any false, distorted or misleading information that is intentionally created, published or disseminated for the purpose of misleading, deceiving or harming a person, the public, an institution or the State.
ব্যাখ্যা ২।— এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘অপতথ্য’ অর্থ এমন কোনো মিথ্যা, বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য, যা ব্যক্তি, জনসাধারণ, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে বিভ্রান্ত, প্রতারিত বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে তৈরি, প্রকাশ বা প্রচার করা হয়।
(3) The Tribunal court may, on the basis of a written complaint by the affected person or a person authorised by them, or on its own motion, receive a complaint concerning an offence committed under this section and try the case.
(৩) ট্রাইব্যুনাল আদালত ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তদ্ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে বা স্বপ্রণোদিত হইয়া এই ধারার অধীন সংঘটিত কোনো অপরাধের অভিযোগ গ্রহণ ও মামলার বিচার করিতে পারিবে।
(3) If a company is found guilty under subsection (2), the court may order the suspension, cancellation or prohibition of that company’s registration, licence or activities.
(৩) কোনো কোম্পানি উপ-ধারা (২) এর অধীন দোষী সাব্যস্ত হইলে, আদালত উক্ত কোম্পানির নিবন্ধন, লাইসেন্স বা কার্যক্রম স্থগিত, বাতিল বা নিষিদ্ধ করিবার আদেশ প্রদান করিতে পারিবে।
(A) ‘Company’ means a company formed and registered under the Companies Act, 1994 (Act No. XVIII of 1994); and, for the purposes of this Act, any commercial establishment, partnership business, society, association, trust, statutory body or other institution having legal personality shall also be deemed a ‘company’.
(ক) ‘কোম্পানি’ অর্থ Companies Act, 1994 (Act No. XVIII of 1994)-এর অধীন গঠিত ও নিবন্ধিত কোনো কোম্পানি; এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা অংশীদারি কারবার বা সমিতি বা সংঘ বা ট্রাস্ট বা সংবিধিবদ্ধ সংস্থা বা অন্য কোনো আইনগত ব্যক্তিসত্তাসম্পন্ন প্রতিষ্ঠানও ‘কোম্পানি’ হিসাবে গণ্য হইবে।
30. Power to order compensation.— If any person commits an offence under this Act, the Tribunal court may order that the affected person or institution be paid, as compensation, an amount equal to the loss caused or an amount it considers appropriate, out of the fine imposed by the Tribunal court or in addition to the fine.
৩০। ক্ষতিপূরণের আদেশ দানের ক্ষমতা।— কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ করিলে, ট্রাইব্যুনাল আদালত সৃষ্ট ক্ষতির সমতুল্য অর্থ বা তদ্বিবেচনায় উপযুক্ত পরিমাণ অর্থ ট্রাইব্যুনাল আদালত কর্তৃক আরোপিত জরিমানা হইতে বা জরিমানার অতিরিক্ত অর্থ ক্ষতিপূরণ হিসাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদানের জন্য আদেশ প্রদান করিতে পারিবে।
(2) Notwithstanding anything contained in subsection (1), if, at the outset of a case or at any stage of the investigation, it appears that an investigation team needs to be formed for the proper investigation of that case, the Tribunal court may form a joint investigation team comprising the investigating organisation, law enforcement agencies and the Agency.
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো মামলার প্রারম্ভে বা তদন্তের যেকোনো পর্যায়ে যদি প্রতীয়মান হয় যে, উক্ত মামলার সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত দল গঠন করা প্রয়োজন, তাহা হইলে ট্রাইব্যুনাল আদালত তদন্তকারী সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এজেন্সির সমন্বয়ে একটি যৌথ তদন্ত দল গঠন করিতে পারিবে।
(C) If the officer fails to complete an investigation within the time prescribed under clause (B), the officer shall record the reasons and inform the Tribunal court of the matter in a report and, with the permission of the Tribunal court, complete the investigation within the next 30 (thirty) days.
(গ) দফা (খ) এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে কোনো তদন্ত কার্য সম্পন্ন করিতে ব্যর্থ হইলে তিনি উহার কারণ লিপিবদ্ধ করিয়া বিষয়টি প্রতিবেদন আকারে ট্রাইব্যুনালকে আদালতকে অবহিত করিবেন এবং ট্রাইব্যুনালের আদালতের অনুমতিক্রমে, পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করিবেন।
(2) If the investigating officer is unable to complete an investigation under subsection (1) due to technological limitations, the Tribunal court may extend the time limit for the investigation by a reasonable period.
(২) উপ-ধারা (১) এর অধীন তদন্তকারী অফিসার কোনো তদন্ত কার্য প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সম্পন্ন করিতে ব্যর্থ হইলে ট্রাইব্যুনাল আদালত তদন্তের সময়সীমা, যুক্তিসংগত সময় পর্যন্ত বৃদ্ধি করিতে পারিবে।
34. Search and seizure under a warrant.— If a police officer has reason to believe that— (A) an offence under this Act has been committed or may be committed; or (B) any computer, computer system, computer network, information or data, or related evidence concerning an offence committed under this Act, is kept at any place or in the possession of any person, the officer may, after recording the reasons for that belief and obtaining a search warrant on an application to the Tribunal or, as the case may be, Chief Judicial Magistrate or Chief Metropolitan court, carry out the following actions, namely:— (i) obtaining traffic data in the possession of any service provider; (ii) obstructing any telegraphic or electronic communication, including subscriber information and traffic data, at any stage of communication.
৩৪। পরোয়ানার মাধ্যমে তল্লাশি ও জব্দ।— যদি কোনো পুলিশ অফিসারের এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে,- (ক) এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটিত হইয়াছে বা সংঘটিত হইবার সম্ভাবনা রহিয়াছে, বা (খ) এই আইনের অধীন সংঘটিত অপরাধ সংক্রান্ত কোনো কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, তথ্য-উপাত্ত বা এতৎসংক্রান্ত সাক্ষ্য প্রমাণ কোনো স্থানে বা ব্যক্তির নিকট রক্ষিত রহিয়াছে, তাহা হইলে, তিনি অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া, ট্রাইব্যুনাল বা, ক্ষেত্রমত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন আদালতের নিকট আবেদনের মাধ্যমে তল্লাশি পরোয়ানা সংগ্রহ করিয়া নিম্নবর্ণিত কার্য সম্পাদন করিতে পারিবেন, যথা:- (অ) কোনো সেবা প্রদানকারীর দখলে থাকা কোনো তথ্য-প্রবাহের তথ্য-উপাত্ত হস্তগতকরণ; (আ) যোগাযোগের যে কোনো পর্যায়ে গ্রাহক তথ্য এবং তথ্যপ্রবাহের তথ্য-উপাত্তসহ যে কোনো তারবার্তা বা ইলেকট্রনিক যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টিকরণ।
(2) On an application, the Tribunal court may extend the period for preserving that information and data, but the total period shall not exceed 180 (one hundred and eighty) days.
(২) আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদালত উক্ত তথ্য-উপাত্ত সংরক্ষণের মেয়াদ বর্ধিত করিতে পারিবে, তবে তাহা সর্বমোট ১৮০ (একশত আশি) দিনের অধিক হইবে না।
(2) If an aggrieved person, either directly or through a person authorised by them in writing, submits a written complaint to the Tribunal court, together with an affidavit stating that a request to have a complaint concerning an offence accepted at a police station was unsuccessful, the Tribunal court shall, if satisfied after examining the complainant, direct a police officer to investigate the complaint; but, if it is not satisfied after examining the complainant, it shall dismiss the complaint outright.
(২) সংক্ষুব্ধ ব্যক্তি সরাসরি বা তদ্ কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি থানায় কোনো অপরাধের অভিযোগ গ্রহণের অনুরোধ করিয়া ব্যর্থ হইয়াছেন মর্মে হলফনামা সহকারে ট্রাইব্যুনালের আদালতের নিকট লিখিত নালিশ দাখিল করিলে, ট্রাইব্যুনাল আদালত অভিযোগকারীকে পরীক্ষা করিয়া সন্তুষ্ট হইলে অভিযোগটি তদন্তের জন্য পুলিশ অফিসারকে নির্দেশ প্রদান করিবে, তবে অভিযোগকারীকে পরীক্ষা করিয়া সন্তুষ্ট না হইলে অভিযোগটি সরাসরি নাকচ করিবে।
(3) If the Tribunal court receives information concerning the commission of an offence under this Act within its jurisdiction, it may direct the relevant police to inquire into the matter and may take further action on the basis of the police report.
(৩) ট্রাইব্যুনাল আদালত তাহার এখতিয়ারের মধ্যে এই আইনের কোনো অপরাধ সংঘটনের কোনো তথ্য প্রাপ্ত হইলে তাহা অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট পুলিশকে নির্দেশ প্রদান করিতে পারিবে এবং পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করিতে পারিবে।
(4) Notwithstanding anything contained in the Code of Criminal Procedure, the Tribunal court shall not take cognizance of any offence without a written report from a police officer or, as the case may be, a joint investigation team.
(৪) ফৌজদারি কার্যবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, পুলিশ অফিসারের বা, ক্ষেত্রমত, যৌথ তদন্ত দলের লিখিত প্রতিবেদন ব্যতীত ট্রাইব্যুনাল আদালত কোনো অপরাধ বিচারার্থে গ্রহণ (cognizance) করিবে না।
(5) The Tribunal court shall, when trying an offence under this Act, follow the procedure described in Chapter 23 of the Code of Criminal Procedure for trials in a Court of Session, insofar as it is consistent with the provisions of this Act.
(৫) ট্রাইব্যুনাল আদালত এই আইনের অধীন অপরাধের বিচারকালে দায়রা আদালতে বিচারের জন্য ফৌজদারি কার্যবিধির অধ্যায় ২৩ এ বর্ণিত পদ্ধতি, এই আইনের বিধানাবলির সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে, অনুসরণ করিবে।
41. Trial of offences and appeals.— (1) Notwithstanding anything contained in any other law for the time being in force, offences committed under this Act shall be triable only by the Tribunal.
৪১। অপরাধের বিচার ও আপিল।— (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন সংঘটিত অপরাধসমূহ কেবল ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য হইবে।
(2) Any person aggrieved by a judgment delivered by the Tribunal may file an appeal before the Appellate Tribunal.
(২) কোনো ব্যক্তি ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায়ে সংক্ষুব্ধ হইলে তিনি আপীল ট্রাইব্যুনালে আপীল দায়ের করিতে পারিবেন।
41. Trial of offences.— (1) The offences specified in section 17 (penalty for unlawful access to, or hacking of, critical information infrastructure, etc.), section 18 (unlawful access to computers, digital devices, computer systems, etc. and the penalty therefor), section 23 (offence of committing cyberterrorist acts and the penalty therefor), section 24 (offence of e-transactions without lawful authority and the penalty therefor), subsection (3) of section 25 (offences concerning sexual harassment, blackmailing, or publication of obscene content and defamatory information, and the penalties therefor), and section 26A (dissemination of rumours, disinformation, etc. in cyberspace and the penalty therefor) of this Act, as well as offences under section 27 involving assistance in committing the offences described in those sections, shall be triable by the Cyber Tribunal.
৪১। অপরাধের বিচার।— (১) এই আইনের ধারা ১৭ (গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বে-আইনি প্রবেশ বা হ্যাকিং, ইত্যাদির দণ্ড), ধারা ১৮ (কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম ইত্যাদিতে বে-আইনি প্রবেশ ও দণ্ড), ধারা ২৩ (সাইবার সন্ত্রাসী কার্য সংঘটনের অপরাধ ও দণ্ড), ধারা ২৪ (আইনানুগ কর্তৃত্ব বহির্ভূত ই-ট্রানজেকশনের অপরাধ ও দণ্ড), ধারা ২৫ এর উপ-ধারা (৩) (যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং, বা অশ্লীল বিষয়বস্তু প্রকাশ এবং মানহানিকর তথ্য সংক্রান্ত অপরাধ ও দণ্ড), ধারা ২৬ক (সাইবার স্পেসে গুজব, অপতথ্য ইত্যাদি প্রচার ও উহার দণ্ড)- এ উল্লিখিত অপরাধ, এবং উক্ত ধারাসমূহে বর্ণিত অপরাধ সংঘটনে সহায়তার ক্ষেত্রে ধারা ২৭ এর অধীন অপরাধের বিচার সাইবার ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য হইবে।
(2) Offences under this Act other than those described in subsection (1) shall be triable by the court of a Magistrate of the First Class.
(২) উপ-ধারা (১) এ বর্ণিত অপরাধ ব্যতীত এই আইনের অধীন অন্যান্য অপরাধসমূহ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য হইবে।
(3) Offences under this Act other than those described in subsection (1) may be tried by a Mobile Court, subject to their inclusion in the Schedule to the Mobile Court Act, 2009 (Act No. 59 of 2009).
(৩) উপ-ধারা (১) এ বর্ণিত অপরাধ ব্যতীত এই আইনের অধীন অন্যান্য অপরাধসমূহ মোবাইল কোর্ট আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৯ নং আইন) এর তফসিলভুক্ত হওয়া সাপেক্ষে, মোবাইল কোর্ট কর্তৃক বিচার করা যাইবে।
41A. Appeals.— (1) A person aggrieved by a judgment or order of the Cyber Tribunal concerning an offence referred to in subsection (1) of section 41 may file an appeal with the Appellate Tribunal.
৪১ক। আপীল।— (১) কোনো ব্যক্তি ধারা ৪১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত অপরাধের ক্ষেত্রে সাইবার ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায় বা আদেশ দ্বারা সংক্ষুব্ধ হইলে, তিনি আপীল ট্রাইব্যুনালে আপীল দায়ের করিতে পারিবেন।
(2) A person aggrieved by a judgment or order of the court of a Magistrate of the First Class concerning an offence referred to in subsection (2) of section 41 may file an appeal with the court having jurisdiction under the Code of Criminal Procedure.
(২) কোনো ব্যক্তি ধারা ৪১ এর উপ-ধারা (২) এ উল্লিখিত অপরাধের ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক প্রদত্ত রায় বা আদেশ দ্বারা সংক্ষুব্ধ হইলে, তিনি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এখতিয়ার সম্পন্ন আদালতে আপীল দায়ের করিতে পারিবেন।
(2) The Tribunal may exercise all the powers of a Court of Session exercising original jurisdiction under the Code of Criminal Procedure and the court of a Magistrate of the First Class may exercise all the powers of a Magistrate of the First Class exercising original jurisdiction under the Code of Criminal Procedure.
(২) ট্রাইব্যুনাল ফৌজদারি কার্যবিধি এর অধীন আদি এখতিয়ার প্রয়োগকারী দায়রা আদালতের সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি কার্যবিধি এর অধীন আদি এখতিয়ার প্রয়োগকারী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে।
44. Obtaining expert opinions, training, etc.— (1) The Tribunal court, appellate court or Appellate Tribunal may, in the course of conducting proceedings, obtain the opinion of a person experienced in computer science, digital forensics, electronic communications, data protection or other matters.
৪৪। বিশেষজ্ঞ মতামত গ্রহণ, প্রশিক্ষণ, ইত্যাদি।— (১) ট্রাইব্যুনাল আদালত, আপীল আদালত বা আপীল ট্রাইব্যুনাল, বিচারকার্য পরিচালনাকালে, কম্পিউটার বিজ্ঞান, ডিজিটাল ফরেনসিক, ইলেকট্রনিক যোগাযোগ, ডাটা সুরক্ষাসহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তির মতামত গ্রহণ করিতে পারিবে।
45. Time limit for disposal of cases.— (1) The court judge of the Tribunal shall dispose of a case under this Act within 180 (one hundred and eighty) working days from the date on which charges are framed.
৪৫। মামলা নিষ্পত্তির জন্য নির্ধারিত সময়সীমা।— (১) আদালত ট্রাইব্যুনালের বিচারক এই আইনের অধীন কোনো মামলার অভিযোগ গঠনের তারিখ হইতে ১৮০ (একশত আশি) কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করিবেন।
(2) The court judge of the Tribunal may, after recording the reasons, extend the period specified under subsection (1) by a maximum of 90 (ninety) working days if unable to dispose of a case within that period.
(২) আদালত ট্রাইব্যুনালের বিচারক উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে কোনো মামলা নিষ্পত্তি করিতে ব্যর্থ হইলে, তিনি উহার কারণ লিপিবদ্ধ করিয়া উক্ত সময়সীমা সর্বোচ্চ ৯০ (নব্বই) কার্যদিবস পর্যন্ত বৃদ্ধি করিতে পারিবেন।
(3) The court judge of the Tribunal may continue proceedings in a case that could not be disposed of within the period specified under subsection (2), after recording the reasons and informing the High Court Division of the matter in a report.
(৩) উপ-ধারা (২) এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে আদালত ট্রাইব্যুনালের বিচারক কোনো মামলা নিষ্পত্তি করিতে ব্যর্থ হইলে, তিনি উহার কারণ লিপিবদ্ধ করিয়া বিষয়টি প্রতিবেদন আকারে হাইকোর্ট বিভাগকে অবহিত করিয়া মামলার কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখিতে পারিবেন।
46. Cognizability, bailability and compoundability of offences, etc.— (1) The offences referred to in section 17, clause (C) of subsection (1) of section 18, and sections 19, 20, 21, 22, 23 and 25 of this Act shall be cognizable, and the offences described in the other sections shall be non-cognizable.
৪৬। অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপোসযোগ্যতা ইত্যাদি।— (১) এই আইনের ধারা ১৭, ধারা ১৮ এর উপ-ধারা (১) এর দফা (গ), ধারা ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৫ এ উল্লিখিত অপরাধসমূহ আমলযোগ্য এবং অন্যান্য ধারায় বর্ণিত অপরাধসমূহ অ-আমলযোগ্য হইবে।
(2) The offences referred to in section 17, clause (C) of subsection (1) of section 18, and sections 19, 22 and 23 shall be non-bailable; and the offences referred to in clauses (A) and (B) of subsection (1) of section 18, and sections 20, 21, 24, 25 and 26 shall be bailable.
(২) ধারা ১৭, ধারা ১৮ এর উপ-ধারা (১) এর দফা (গ), ধারা ১৯, ২২ ও ২৩ এ উল্লিখিত অপরাধসমূহ অ-জামিনযোগ্য হইবে এবং ধারা ১৮ এর উপ-ধারা (১) এর দফা (ক) ও (খ), ধারা ২০, ২১, ২৪, ২৫ ও ২৬ এ উল্লিখিত অপরাধসমূহ জামিনযোগ্য হইবে।
47. Confiscation.— (1) Where an offence under this Act has been committed, the cyber equipment or objects in respect of which, or with which, the offence was committed shall be liable to confiscation by order of the Tribunal court.
৪৭। বাজেয়াপ্তি।— (১) এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটিত হইলে, যে সাইবার উপকরণ বা বস্তু সম্পর্কে বা সহযোগে উক্ত অপরাধ সংঘটিত হইয়াছে সেইগুলি ট্রাইব্যুনালের আদালতের আদেশানুসারে বাজেয়াপ্তযোগ্য হইবে।
(2) Notwithstanding anything contained in subsection (1), if the Tribunal court is satisfied that the person in whose possession or control the cyber equipment or objects in respect of which, or with which, the offence was committed were found is not responsible for committing the offence involving that equipment, the cyber equipment or objects shall not be liable to confiscation.
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, যদি ট্রাইব্যুনাল আদালত এই মর্মে সন্তুষ্ট হয়, যে সাইবার উপকরণ বা বস্তু সম্পর্কে বা সহযোগে উক্ত অপরাধ সংঘটিত হইয়াছে উহা যে ব্যক্তির দখল বা নিয়ন্ত্রণে পাওয়া গিয়াছে তিনি উক্ত উপকরণ সংশ্লিষ্ট অপরাধ সংঘটনের জন্য দায়ী নহেন, তাহা হইলে উক্ত সাইবার উপকরণ বা বস্তু বাজেয়াপ্তযোগ্য হইবে না।
(H) Matters concerning digital forensics relating to cloud computing or metadata; and
(জ) ক্লাউড কম্পিউটিং বা মেটাডাটা সম্পর্কিত ডিজিটাল ফরেনসিক সংক্রান্ত বিষয়াদি; এবং
(I) Bilateral exchange of information and logs in global threat intelligence; and
(ঝ) গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স এ দ্বিপাক্ষিক তথ্য ও লগ আদান-প্রদান; এবং
(J) Determining working procedures with technology companies on various matters, including setting the time limits required for removing or blocking online content.
(ঞ) অনলাইন কনটেন্ট অপসারণ বা ব্লককরণের জন্য প্রয়োজনীয় সময়সীমা নির্ধারণসহ অন্যান্য বিষয়ে প্রযুক্তি কোম্পানীর সহিত কার্যপদ্ধতি নির্ধারণ।
(2) Cases pending immediately before that repeal concerning offences under sections 17, 18, 19, 20, 22, 23, 30, 32 and 35 of that Act, and offences of assisting in the commission of the offences described in those sections, shall be conducted and disposed of by the respective Tribunals, and appeals against orders, judgments or sentences in such cases by the respective Appellate Tribunals, as if that Act had not been repealed.
(২) উক্তরূপ রহিতকরণের অব্যবহিত পূর্বে উক্ত আইনের ধারা ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ৩০, ৩২, ৩৫ এবং উক্ত ধারাসমূহে বর্ণিত অপরাধ সংঘটনে সহায়তার অপরাধের অনিষ্পন্ন মামলাসমূহ সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে এবং অনুরূপ মামলায় প্রদত্ত আদেশ, রায় বা দণ্ডের বিরুদ্ধে আপিল সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে এইরূপে পরিচালিত ও নিষ্পত্তি হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই।
(A) All movable and immovable property, documents and liabilities, if any, of the National Cyber Security Agency so established shall vest in the National Cyber Protection Agency;
(ক) গঠিত জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, দলিল-দস্তাবেজ ও দায়-দেনা, যদি থাকে, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির নিকট ন্যস্ত হইবে;
(C) All officers and employees, including the Director General and Directors of the National Cyber Protection Security Agency, shall be deemed to be the Director General, Directors, officers and employees of the National Cyber Protection Agency, and shall be deemed to have been appointed to, or to be serving in, the National Cyber Protection Agency on the same terms on which they were appointed to, or were serving in, the National Cyber Protection Security Agency;
(গ) জাতীয় সাইবার সুরক্ষা নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক এবং পরিচালকগণসহ সকল কর্মকর্তা-কর্মচারী জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক, পরিচালক এবং কর্মকর্তা-কর্মচারী হিসাবে গণ্য হইবেন, এবং তাহারা যে শর্তে জাতীয় সাইবার সুরক্ষা নিরাপত্তা এজেন্সিতে নিয়োগকৃত বা কর্মরত ছিলেন সেই একই শর্তে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিতে নিয়োগকৃত বা কর্মরত রহিয়াছেন বলিয়া গণ্য হইবেন;
52. Immunity.— The Chairman and members of the National Cyber Protection Council and every officer and employee empowered to perform functions under this Act shall be deemed to be public servants within the meaning of the expression ‘public servant’ in section 21 of the Penal Code, and no civil or criminal case may be filed against them for any act done in good faith under this Act.
৫২। দায়মুক্তি।- জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও এই আইনের অধীন কার্যসম্পাদনের জন্য ক্ষমতাপ্রাপ্ত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী দণ্ডবিধির section 21 এর public servant (জনসেবক) অভিব্যক্তিটি যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে public servant (জনসেবক) বলিয়া গণ্য হইবেন এবং এই আইনের অধীনে সরল বিশ্বাসে কৃত কোনো কাজের ফলে তাদের বিরুদ্ধে কোনো দেওয়ানী বা ফৌজদারী মামলা দায়ের করা যাইবে না।
53. Publication of an English translation.— (1) After the commencement of this Ordinance, the Government may, by notification in the official Gazette, publish an authentic English translation of this Act (Authentic English Text).
৫৩। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ।— (১) এই অধ্যাদেশ প্রবর্তনের পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিতে পারিবে।